জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায় ফ্রাপার্ত

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৪:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪১

বিশ্বকাপে অন্যরকম এক ইতিহাস গড়তে যাচ্ছে জার্মান-কোস্টারিকার ম্যাচ। পুরুষদের বিশ্বকাপে এবারই প্রথম কোনও ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন নারী রেফারি। তিনি হলেন ৩৮ বছর বয়সী স্তেফানি ফ্রাপার্ত। তার সঙ্গে থাকবেন দুই সহকারী নারী রেফারিও। নিঃসন্দেহে এটি বিশ্ব ফুটবলে নারীদের অগ্রযাত্রায় নতুন দুয়ার খুলে দিচ্ছে।

গ্রুপ ‘ই’ তে এই ম্যাচটা দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। শেষ ষোলোয় যেতে হলে জার্মানির জয়ের পাশাপাশি স্পেন-জাপান ম্যাচের ফলাফল তাদের অনুকূলে থাকতে হবে। তবে কোস্টারিকা জার্মানির বিপক্ষে জয় পেলেই নকআউট নিশ্চিত করবে। এমন ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ফ্রাপার্তকে কৃতিত্ব দিচ্ছেন কোস্টারিকা কোচ লুইস ফার্নান্দো, ‘উনি যে পর্যায়ে এসেছেন, সেখানে আসতে পারা অনেক কঠিন। তবে ফুটবলের জন্য এই পদক্ষেপটা অনেক বড়। এটাতে প্রমাণ হয় ফুটবলটা সবার জন্য।’

কোস্টারিকার মিডফিল্ডার সেলসো বোর্গেসও বিষয়টিকে এভাবে দেখছেন, ‘এত বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য আছে বলেই উনি এখন এই জায়গায়। তার নির্বাচন বৈশ্বিকভাবে নারীদের জন্য অনেক বড় মাইলফলক।’

বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন ৩৬জন রেফারি। সেই প্যানেলে নারী রেফারি তিনজন। তারা হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, জাপানের ইউশিমি ইয়ামাশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। বৃহস্পতিবার ফ্রাপার্তের সঙ্গে বাকি দুই সহকারী নারী রেফারি হলেন ব্রাজিলের নিউজা ব্যাক ও মেক্সিকোর ক্যারেন ডিয়াজ।

/এফআইআর/  
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের