দলের বিদায়ে মেক্সিকো-অধ্যায়ও শেষ মার্টিনোর  

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৬:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:০২

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় পেয়েও শেষ ষোলোর দরজাটা খুলতে পারেনি মেক্সিকো। গোল ব্যবধানে পিছিয়ে থাকাই এর কারণ। ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে পোল্যান্ড। তাতে ১৯৭৮ সালের পর প্রথম পর্বে বিদায় নেওয়ার নজির গড়েছে মেক্সিকো। দলটার কোচ টাটা মার্টিনো অবশ্য ব্যর্থতার জন্য নিজেকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন। প্রত্যাশা পূরণ করতে না পারায় চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। তাতে শেষ হয়ে গেছে মার্টিনোর মেক্সিকো অধ্যায়।

মার্টিনো মেক্সিকোর দায়িত্ব বুঝে নেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। লক্ষ্য ছিল অন্তত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। যে সাফল্য তারা সর্বশেষ ১৯৮৬ সালের পর আর অর্জন করতে পারেনি। এবার তো গ্রুপ পর্বের বাধাই পার হতে পারলো না। অথচ ১৯৯৪ সালের পর প্রতিটি আসরেই তারা শেষ ষোলোয় খেলেছে। সব ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে মার্টিনো বলেছেন, ‘এই ব্যর্থতার জন্য আমি নিজে দায়ী। অবশ্যই ব্যাপারটা অত্যন্ত দুঃখের এবং এই বিশাল ব্যর্থতার দায়ভারও আমার।’

এবারের অবস্থাটা যে আরও বেশি লজ্জার, তা মার্টিনো নিজেই স্বীকার করেছেন। ব্যর্থ হওয়ায় তার মেক্সিকো-অধ্যায় শেষ হচ্ছে দলের বিদায়ের সঙ্গে সঙ্গেই, ‘আট বিশ্বকাপ পর এমনটা হলো। তাই শেষ বাঁশি বাজার পরও আমার চুক্তি শেষ হলো। এখন আর কিছু করার নেই।’  

/এফআইআর/ 
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী