হাসপাতাল থেকেই ধন্যবাদ জানালেন পেলে

স্পোর্টস ডেস্ক 
০২ ডিসেম্বর ২০২২, ১৬:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৬:৫০

বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণের পর নিয়মিত হাসপাতালে যাতায়াত ছিল পেলের। চলছিল কেমোথেরাপি। হঠাৎ উদ্বেগ জনক খবরে জানা যায়, তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছিল, ৮২ বছর বয়সী সাবেক ফুটবলার হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। প্রত্যাশিত ফল মিলছে না কেমাতেও। বৃহস্পতিবার ব্রাজিল কিংবদন্তি ইন্সটাগ্রামে জানিয়েছেন, তিনি মূলত মাসিক নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে গেছেন।

কাতারে একটি ভবনে তিনবার বিশ্বকাপ জয়ী পেলের মুখমণ্ডলের দৃশ্য প্রদর্শিত হচ্ছে- এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি।’এ সময় অসংখ্য ভক্তদের খুদে বার্তায় সিক্ত হয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়ে পেলে আরও লিখেছেন, ‘আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা পাওয়া সব সময়ই দারুণ। সেজন্য ধন্যবাদ। কাতারকেও ধন্যবাদ আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য।’

২০২১ সালের সেপ্টেম্বরে বৃহদান্ত্র টিউমার অপসারণ করা হয় পেলের। তার পর থেকে চিকিৎসাও চলমান। মঙ্গলবার সাউ পাউলোর একটি হাসপাতালে ক্যানসার চিকিৎসার সর্বশেষ অবস্থা মূল্যায়নে ভর্তি হয়েছেন।

/এফআইআর/    
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম