মেসিকে নিয়ে বিশেষ কিছু ভাবছে না ডাচরা

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:১৫

কোয়ার্টার ফাইনালের যুদ্ধ শুরু হচ্ছে শুক্রবার থেকে। বিশ্বকাপের আসল লড়াই শুরু এখান থেকেই। এদিন রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে দুটো দলেরই পারফরম্যান্স অনবদ্য। কোনও দলকেই এগিয়ে রাখা যায় না।

পার্থক্য শুধু একটি জায়গায়, লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপে লিও মেসির পারফরম্যান্স যেন আগুন। নেদারল্যান্ডসের কোচ লুই ফান গাল যে মেসিকে নিশ্চুপ করিয়ে রাখতে একাধিক পরিকল্পনা রাখবেন তাতে সন্দেহ নেই। কারণ, ম্যাচে মেসির প্রভাব যত কম থাকবে ততই সুবিধা ডাচদের।

ডাচ শিবিরে মেসিকে নিয়ে কতটা প্ল্যানিং, প্লটিং চলছে—প্রশ্ন করা হয়েছিল নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান একে-কে। তার দাবি, মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ওকে আটকানো ভীষণ কঠিন। মেসিকে নিয়ে আলাদা করে ভাবছি না আমরা। আর শুধু মেসি নন, ওদের দলে আরও কয়েকজন দুর্দান্ত ফুটবলার রয়েছেন। দারুণ একটা ম্যাচ দেখতে চলেছি আমরা।

ম্যানসিটির সতীর্থ জুলিয়ান আলভোরেজের প্রশংসা করে তিনি বলেন, ও খুব টেকনিক্যাল প্লেয়ার। ট্রেনিংয়েও ওকে মার্ক করা অত্যন্ত কঠিন। যেমন ক্ষিপ্র, তেমনই ওর ফিনিশিং দক্ষতা। খুবই কঠিন হবে। মাঠে যেমন ভালো প্লেয়ার, তেমনই মাঠের বাইরেও দারুণ মানুষ।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের