রোনালদোর কাতার ছাড়ার গুঞ্জন, যা বললো পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ২০:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২০:৪৫

সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বেঞ্চে রেখে গঞ্জালো রামোসকে মাঠে নামান কোচ সান্তোস। রামোস হ্যাটট্রিকও করেন। এরই মধ্যে পর্তুগালের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সান্তোসের সঙ্গে দ্বন্দ্বের জেরে কাতার তথা পর্তুগাল শিবির ছাড়ার হুমকি সিআর সেভেন।

এমন গুঞ্জন বন্ধে অবশেষে বিবৃতি দিলো পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বিবৃতিতে লিখেছে, বৃহস্পতিবার একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তেসের সঙ্গে কথোপকথনের সময় নাকি ক্রিস্টিয়ানো জাতীয় দল ছাড়ার হুমকি দিয়েছেন। এফপিএফ স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো কোনও সময়েই জাতীয় দল ছাড়ার হুমকি দেয়নি।  জাতীয় দলের প্রতি তার দায়বদ্ধতা প্রশ্নাতীত।

শনিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেও নাকি বেঞ্চে থাকতে পারেন রোনালদো। গতকাল বুধবার অন্যান্য বদলি ফুটবলারদের সঙ্গে ক্রিস্টিয়ানো অনুশীলন করেননি এমন খবরও সামনে এসেছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলা ফুটবলারদের সঙ্গে জিমে সময় কাটিয়েছেন তিনি।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ