কোয়ার্টার ফাইনালেও বেঞ্চে থাকতে হচ্ছে রোনালদোকে!

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ২২:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২৩:২২

শনিবার মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বেঞ্চে থাকতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রথম একাদশে জায়গা পাচ্ছেন আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান গঞ্জালো রামোস।

ফের্নান্দো সান্তোস বৃহস্পতিবার দলকে অনুশীলন করান। এসময় মূল দলের সঙ্গে ছিলেন না রোনালদো। রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেন তিনি। তবে সুইসদের বিপক্ষে প্রথম একাদশে থাকলেও এদিন অনুশীলনে ছিলেন না রুবেন দিয়াস। তিনি এদিন মাঠে অনুশীলন না করে শুধু জিমে সময় কাটিয়েছেন।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়েগো কস্তা, দালত, পেপে, আন্তোনিও সিলভা, রাফায়ে গুয়েরেইরো, কার্ভালহো, বেনার্দো সিরভা, ওটাভিও, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স ও গঞ্জালো রামোস।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশেও জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বেঞ্চে রেখে গঞ্জালো রামোসকে মাঠে নামান কোচ সান্তোস। রামোস হ্যাটট্রিকও করেন। এরইমধ্যে পর্তুগালের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সান্তোসের সঙ্গে দ্বন্দ্বের জেরে কাতার তথা পর্তুগাল শিবির ছাড়ার হুমকি দেন সিআর সেভেন।

যদিও পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে কথোপকথনের সময় নাকি ক্রিস্টিয়ানো জাতীয় দল ছাড়ার হুমকি দিয়েছেন। এফপিএফ স্পষ্ট করে জানিয়ে দিতে চায়, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো কোনও সময়েই জাতীয় দল ছাড়ার হুমকি দেয়নি। জাতীয় দলের প্রতি তার দায়বদ্ধতা প্রশ্নাতীত।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে