এমবাপ্পেকে যে বার্তা দিলেন মরক্কোর হাকিমি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৫:০৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৫:৫১

ঐতিহাসিক বিশ্বকাপের ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে তারা। ফুটবল বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন আশরাফ হাকিমিরা। যে মরক্কোকে নিয়ে ফুটবল জনতার মধ্যে তেমন আগ্রহ ছিল না, সেই তারাই এখন বলতে শুরু করেছেন, এই টিমটা আরও অঘটন ঘটাতে পারে।

মরক্কোর স্বপ্ন অবশ্য এখনও পূরণ হয়নি। তারা ফাইনালে ওঠার জন্য মরিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা ফ্রান্স। দিদিয়ের দেশমের ফরাসি টিমও দুরন্ত ছন্দে রয়েছে।

কিলিয়ান এমবাপ্পের এই ফরাসি টিমকেই এবার হাকিমিদের সামলাতে হবে। তার আগে হাকিমি টুইটারে এমবাপ্পের উদ্দেশে লিখলেন, ‘তোমার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে।’

হাকিমি আর এমবাপ্পে ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই খেলেন পিএসজিতে। ক্লাবের বন্ধুত্ব যে দেশের হয়ে খেলার সময় থাকবে না, সন্দেহ নেই। সেমিফাইনাল ম্যাচে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন দুই বন্ধুই।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের