বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার হুমকি ভারতের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিশ্বকাপের সুপার লিগের অংশ ছিল না। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অনেক। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে ভারতের অবস্থান চারে। ১০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। এই সিরিজ থেকে ২৪ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে ভারত। এ জন্য জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না তারা।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড আগ্রাসী ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। সর্বশেষ পাকিস্তানেও এভাবে খেলেই সাফল্য পেয়েছে ইংল্যান্ড।  ইংলিশদের এই ফর্মুলাতেই কি এগুবে ভারত? লোকেশ রাহুলকে এমন প্রশ্নই করা হয়েছিল সংবাদ সম্মেলনে।

উত্তরে রাহুল আগ্রাসী ক্রিকেট খেলার হুমকিই দিয়ে রাখলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে আমাদের। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে। নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করবো। এটা টেস্ট ক্রিকেট—প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।’

রাহুল আরও বলেছেন, প্রতিটি দলেরই নিজস্ব উপায় আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে। যেমনটি বললাম, সব সময় আপনি একই অ্যাপ্রোচে এগোতে পারবেন না। আপনি কোথায় আছেন, কন্ডিশন কেমন (এগুলো বিবেচনায় নিতে হবে)।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি