নিজেদের অস্ত্র দিয়ে ক্রোয়েশিয়াকে ঘায়েল করতে চায় আর্জেন্টিনা

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১২ ডিসেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়। রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে হারতে হয়েছিল। সেই ক্ষত এখনও পোড়ায় মেসিদের। তবে এবার কাতারে এসে আগের ভুল আর করতে চাইছে না আলবিসেলেস্তেরা। নিজেদের অস্ত্র দিয়ে শুরু থেকে ঘায়েল করতে চাইছে ক্রোটদের।

লিওনেল স্কালোনির পাশাপাশি এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ডিফেন্ডার তাগলিয়াফিকো। যাকে আগামীকাল একাদশে দেখা যেতে পারে। মার্কোস আকুনিয়া কার্ড সমস্যায় খেলছেন না। থাকবেন না মনতিয়েলও। তাগলিয়াফিকো ছাড়াও একাদশে দেখা যেতে পারে মনতিসেলোকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী  ডিফেন্ডার তাগলিয়াফিকো ক্রোয়েশিয়ার প্রশংসা করে বলেছেন, ‘ক্রোয়েশিয়া এবারও সেমিফাইনাল খেলছে। এর মানে হলো তারা খুব ভালো করছে। ওরা ভালো দল। তাদের ভালো স্কোয়াডও আছে।’

ক্রোয়েশিয়ার খেলার ধরন নিয়ে আর্জেন্টিনা দলে কম বিশ্লেষণ হয়নি। তাগলিয়াফিকোর মন্তব্যে তা পরিষ্কার, ‘তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তাদের খেলার ধরন নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। মধ্যমাঠের মান ভালো। লম্বা খেলোয়াড়ও আছে। ক্রসও ভালো করতে পারে ওরা। তবে আমাদের অস্ত্র দিয়ে শুরু থেকে তাদের ঘায়েল করতে চাইছি।’

এর জন্য নিজেদের খেলাটার দিকে মনোযোগ দিতে চাইছেন এই ডিফেন্ডার। এমনিতে দুই দলের পাঁচবারের দেখাতে সবাই সমানে সমান। দুটি করে জয় পেয়েছে দুই দল। অন্যটি হয়েছে ড্র। তাই এবার এগিয়ে যাওয়ার পালা। তাগলিয়াফিকো বলেছেন, ‘এটা একটা সেমিফাইনাল ম্যাচ। ওদের হারানোর জন্য আমাদের কি করতে হবে তা ভাবতে হবে। আর নিজেদের খেলাতে তো আমাদের মনোযোগী থাকতে হবে।’

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী