রবিবার ঈশ্বর মেসির পাশেই থাকবেন: রিভালদো

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ২১:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১:২৩

আগামী রবিবার ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ বলে জানিয়েছে লিওনেল মেসি। ওই ম্যাচের জন্য মেসিকে শুভকামনা জানিয়ে রাখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রিভালদো।

তিনি বলেন, বিশ্বকাপে এখন আর নেইমার ও ব্রাজিল নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষেই আছি। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি অনেক আগেই থেকেই এটার (বিশ্বকাপ) যোগ্য ছিলে। কিন্তু রবিবার (ফাইনালে) ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।

মেসির প্রশংসা করে তিনি আরও লিখেন, তুমি (মেসি) ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যে অসাধারণ ফুটবল তুমি খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন।

৩৫ বছর বয়সী মেসির যে এটাই শেষ বিশ্বকাপ সেটা আগেও শোনা গেছে। কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে আবারও আর্জেন্টাইন তারকা নিশ্চিত করেছেন, রবিবারের ফাইনাল হতে যাচ্ছে বৈশ্বিক মঞ্চে তার শেষ ম্যাচ।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করার পর কাঙ্ক্ষিত সোনালি ট্রফি ছুঁতে মেসির আর এক ম্যাচ বাকি। তাতে ১৯৮৬ বিশ্বকাপের পর তৃতীয় ট্রফিটি উঠবে আর্জেন্টাইন খুদে জাদুকরের হাতে।

তার আগে আর্জেন্টাইন মিডিয়া আউটলেট দিয়ারিও দিপোর্টিতোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচটা ফাইনালে, এটা অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত।’

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম