মেসি-নেইমারকে ছাড়া বছরের প্রথম ম্যাচেই হারলো পিএসজি 

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ১৩:৩২আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩:৩২

বিশ্বকাপ শেষে এখনও ক্লাবে যোগ দেননি লিওনেল মেসি। কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি আরেক তারকা নেইমার। এই দুই জনকে ছাড়া বছরের প্রথম ম্যাচে খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানের ম্যাচে লঁসের কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

পিএসজির সামনে সুযোগ ছিল জিতে ব্যবধান ১০ পয়েন্টে এগিয়ে নেওয়ার। বছরের শুরুর খেলতে নেমে তা পারেনি গালতিয়েরের দল।

মেসি-নেইমার খেলেননি। অন্য তারকা কিলিয়ানে এমবাপ্পে খেলেছেন। তবে সেভাবে কিছু করে দেখাতে পারেননি। সুযোগ পেলেও পারেননি লক্ষ্যভেদ করতে।

নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৫ মিনিটে ফ্রাঙ্কোভস্কি দারুণ গোলে লঁসকে এগিয়ে নেন। তিন মিনিট পর পিএসজি সমতায় ফেরে। সমতায় ফেরান উগো একিতিকে। লোইস ওপেন্দা ২৮ মিনিটে আবার স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদমরিস।

এরপর আর গোল ব্যবধান বাড়েনি। বল দখলে এগিয়ে থেকেও হার এড়াতে পারেনি ফ্রান্সের সেরা দলটি।

মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলেও শীর্ষস্থানেই আছে পিএসজি। ‌১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী