নতুন করে জামালদের দায়িত্ব পেয়ে খুশি কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ২২:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২২:১১

নতুন করে হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৩ সালেও লাল-সবুজ দলের হয়ে ডাগ আউটে দাঁড়াতে দেখা যাবে ৩৮ বছর বয়সী কোচকে। এরই মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে। চুক্তি নবায়ন হওয়াতে উচ্ছ্বসিত জামাল-সোহেলদের স্প্যানিশ কোচ।

চুক্তি নবায়ন হওয়ার পর গতকালই বাংলাদেশে ফিরেছেন কাবরেরা। এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস আড়াল করেননি তরুণ এই কোচ, ‘আমি বাফুফের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করেছি। জাতীয় দলের হেড কোচ হয়ে থাকবো। এটা আমার জন্য অনেক আনন্দের ও দারুণ মুহূর্ত। আবারও সুযোগ এসেছে এই দেশের দারুণ এক দল খেলোয়াড়দের সঙ্গে কাজ করার।’

নতুন করে চুক্তি হওয়ার পর কাবরেরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলিকে। যারা আমাকে দলের সঙ্গে আরও এক বছরের জন্য কাজ করার ‍সুযোগ করে দিয়েছেন।’

এই বছর বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের বাছাই ও এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্ট রয়েছে। আগামী মার্চে প্রথম ফিফা প্রীতি ম্যাচের সূচি রয়েছে। কাবরেরা সেই দিকে দৃষ্টি রেখে বলেছেন, ‘আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মার্চে। আশা করছি দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবো ঘরের মাঠে। মাঠে সবার সঙ্গে দেখা হবে। সমর্থকদের জানাচ্ছি শুভেচ্ছা।’

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের