রোনালদোর সঙ্গে দূরত্ব নিয়ে যা বললেন বেনজিমা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:১১

ভার্চুয়াল যুগ হওয়ায় ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিতর্ক তৈরি করেন অনেকে। যেমনটা ঘটেছে ক্রিস্তিয়ানো রোনালদো আর কারিম বেনজিমার বেলায়। 

সুপার কাপ ফাইনাল খেলতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দুই দলই এখন সৌদি আরবে। আর ক্রিস্তিয়ানো রোনালদো এখন সৌদিরই ঘরের লোক। তাই সাবেক সতীর্থদের পেয়ে মাদ্রিদ শিবিরে ছুটে যান তিনি। ক্যামেরায় লস ব্লাঙ্কোসদের অনেক তারকার সঙ্গে সিআরসেভেনকে দেখা গেলেও বেনজিমার সঙ্গে কোথাও দেখা যায়নি। তাতেই ফিসাফিসানি শুরু হয়ে যায়, বেনজিমা-রোনালদোর সম্পর্কটা বোধহয় শীতল।

স্থানীয় রিপোর্টাররাও বিষয়টা খুব বেশি গুরুত্ব দিতে থাকলে বেনজিমা তাদের সাফ জানিয়ে দিয়েছেন, ‘বন্ধুত্ব প্রদর্শনের জন্য আমাদের ছবি তোলার দরকার নেই। এই ছবি আসলে ইনস্টাগ্রাম আর টুইটারের জন্য। এটা অন্য একটা জগৎ।’

বেনজিমা তারপর ব্যাখ্যা দিয়েছেন কেন দুই সাবেক সতীর্থ ছবি তুলতে পারেননি, ‘আসলে দুজনে সময় কুলিয়ে উঠতে পারিনি। আমি অনুশীলনে ছিলাম। রোনালদোও দ্রুত অনুশীলনে চলে গেছে। আশা করছি পরে স্টেডিয়ামে তার সঙ্গে দেখা হবে, কিছুক্ষণ কথাও হবে।’ 
 
/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার