ইন্সটাগ্রামেও ফুটে উঠলো রোনালদো-মেসির বন্ধুত্ব

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১৫:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৫:৩১

গত দুটি দশক মেসি-রোনালদোর ফুটবলপ্রেমে বুঁদ হয়েছিলেন দর্শকরা। তার পর দুজনের ঠিকানা বদল হওয়ায় চিরচেনা সেই দ্বৈরথ দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। তাতে দর্শকরা যেমন দুই কিংবদন্তিকে মিস করেছেন। মেসি-রোনালদোও কি একে অপরকে মিস করেননি? করেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যে এখনও বিদ্যমান; সেটি ফুটে উঠে গতকাল সৌদি অলস্টার একাদশের বিপক্ষে পিএসজির প্রীতি ম্যাচটায়।    

সর্বশেষ ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগে মাঠ মাতানো দুই মহাতারকা সৌদি আরবে মরুর বুকে ফুটবলের ফুল ফুটিয়েছেন। যার পাশাপাশি দুই কিংবদন্তির মহামিলনের বিষয়টিও নতুন মাত্রা যোগ করেছে। দুজনেই যে একে অন্যের সান্নিধ্য উপভোগ করেন সেটির দেখা মিললো ম্যাচের পর। ম্যাচ শেষ হতেই ইন্সটাগ্রাম স্টোরিতে মেসি রোনালদোর সঙ্গে এমন একটি মুহূর্ত শেয়ার করেছেন। যেটি দেখলে আসলেই মনে হয়, দীর্ঘ দিন ধরে একে অপরকে মিস করেছেন তারা। স্টোরিতে একে-অপরকে আলিঙ্গনের একটি ভিডিও শেয়ার করেছেন কাতার বিশ্বকাপ জয়ী।

ক্রিস্তিয়ানো রোনালদোও তার আবেগের প্রকাশ ঘটিয়েছেন ইন্সটাগ্রামে। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়ানোর ছবিসহ বেশ কিছু মুহূর্ত শেয়ার করে রোনালদো লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে ও স্কোরশিটে নাম তুলতে পেরে ভীষণ আনন্দিত। এবং কিছু পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয়েও ভালো লাগছে।’

সৌদি আরবে রোনালদোর অভিষেক ম্যাচটি শেষ হয়েছে ৯ গোলের রোমাঞ্চে। মেসি-রোনালদো দুজনেই স্কোরশিটে নাম তুলেছেন। মেসি একটি গোল করলেও রোনালদো করেছেন জোড়া গোল। শেষ পর্যন্ত পিএসজি ৫-৪ গোলে রোনালদোর নেতৃত্বাধীন অলস্টার একাদশকে হারিয়েছে।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী