রেকর্ড গড়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে নিলো চেলসি

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৪

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান ছিল মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের। পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবও জিতেছেন। বেনফিকা থেকে ব্রিটিশ ফুটবলের রেকর্ড ট্রান্সফার ফিতে সেই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চেলসি। তাকে পেতে প্রিমিয়ার লিগ ক্লাবটি ১০৭ মিলিয়ন পাউন্ড খরচ করতে যাচ্ছে।

ব্রিটিশ ফুটবলে আগের রেকর্ডটি ছিল জ্যাক গ্রিয়েলিশের। ২০২১ সালে ম্যানচেস্টার সিটি তাকে পেতে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল।

চেলসির সঙ্গে এনজোর চুক্তিটা সাড়ে আট বছরের। বেনফিকা নিশ্চিত করেছে দুই ক্লাবের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে কীভাবে চেলসি রিলিজ ফিটা পরিশোধ করবে।

২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে বেনিফকায় যোগ দেন এনজো। সব মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন। সেখানে তার গোল ছিল ৪টি, অ্যাসিস্ট ৭টি। মূলত বিশ্বকাপের পারফরম্যান্সেই তিনি আলোচনায় ছিলেন বেশি।

/এফআইআর/        
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্মিলিত ইসলামী ব্যাংক: তৃতীয় দিনে ৯২৩ কোটি টাকা ফেরতের আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংক: তৃতীয় দিনে ৯২৩ কোটি টাকা ফেরতের আবেদন
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
পাতায়ায় মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন সেনাকে ফিরতে হলো রণতরিতে
পাতায়ায় মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন সেনাকে ফিরতে হলো রণতরিতে
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন