নেপালকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩

ম্যাচ শুরুর ১৪ মিনিট পর্যন্ত বাংলাদেশ ঝড় বইয়ে দিয়েছে। দুটি গোলও তুলে নিয়েছে আকলিমা-শামসুন্নাহাররা। প্রতিপক্ষ নেপাল এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও পেরে উঠতে পারেনি। বিরতির পর আরেক গোলের দেখা পায় বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে স্বাগতিকরা দারুণ শুরু করেছে।

মেয়েদের এই টুর্নামেন্টে শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধের বড় অংশজুড়ে আধিপত্য করেছে। শামসুন্নাহার-শাহেদা আক্তার রিপারা প্রতিপক্ষের রক্ষণ প্রায় তছনছ করে দেন।

ম্যাচঘড়ির ৩ মিনিটের সময় প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ঢাকার নারী লিগে সর্বোচ্চ গোলদাতা  আকলিমা খাতুন উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাঁ প্রান্ত দিয়ে একা বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। গোলকিপার এগিয়ে এসেও কিছু করতে পারেননি।

১০ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। স্বপ্না রানী বক্সে ঢুকে গোল করার চেষ্টা করেন। কিন্তু সুযোগ নষ্ট করেন বাইরে পাঠিয়ে। ৪ মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বক্সে এক ডিফেন্ডার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি, শামসুন্নাহার পেয়ে দারুণ লক্ষ্যভেদে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

নেপালকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

দুই গোলে পিছিয়ে থেকে নেপাল সুযোগ খুঁজছিল। ২৪ মিনিটে পেয়েও যায়। সতীর্থের উড়ে আসা বল শামসুন্নাহার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, মানমাইয়া দামাই পেয়ে দারুণ শটে জাল কাঁপান। বিরতিতে যাওয়ার আগে আর কোনও দলই পারেনি স্কোরশিটে নাম তুলতে।

চোটে পড়ে বিরতির পর শামসুন্নাহার মাঠ ছাড়েন। তাতে স্বাগতিকদের খেলাতে কিছুটা ছন্দপতন। তারপরও ৫৩ মিনিটে আফঈদা খন্দকার ফ্রি-কিক থেকে জোরালো শট গোলকিপার কোনোমতে প্রতিহত করেন। শেষের দিকে অবশ্য গোলাম রব্বানী ছোটনের দল প্রতিপক্ষকে চাপে রাখে। যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোলের দেখাও মিলে যায়।

ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন শাহেদা আক্তার রিপা। তাতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা হলো দারুণ। আগামী রবিবার শক্তিশালী ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী