বাংলাদেশের গোলকিপারের প্রশংসা করলেন ভারতের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচে কেউ জিতেনি। গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ হয়েছে। আক্রমণ-প্রতি আক্রমণনির্ভর ম্যাচে উভয় দলই গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ভারতের কয়েকটি গোলের ‍সুযোগ নস্যাৎ করার পেছনে স্বাগতিকদের গোলকিপার রুপনা চাকমার অবদান কম নয়। তাই তো ম্যাচ শেষে রুপনার প্রশংসাই ঝরলো ভারতীয় কোচের কণ্ঠে।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন রুপনা চাকমা। নেহা-সুনিতাদের গোল দিতে দেননি। ভারতের গোয়া থেকে উঠে আসা কোচ ময়মল রকি তাই বলেছেন, ‘রুপনা চাকমা ভালো খেলেছে। সে সত্যিকার অর্থে বেশ কয়েকটি সেভ করেছে। তা না হলে আমরা গোল পেতাম।’

ডান দিকে ২০ নম্বর জার্সির পেছনে রুপনা চাকমা (এক নম্বর জার্সি) বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ ছিল তাও বলতে দ্বিধা করেননি রকি, ‘দুই দলই ভালো খেলেছে। তবে আমার দল মনে হয় সুযোগ একটু বেশি পেয়েছিল, কিন্তু গোল পায়নি। আসলে বাংলাদেশ তো ভুটান নয়, তাই গোল হয়নি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। আমরাও এগিয়ে যাচ্ছি। আমি অবশ্যই প্রত্যাশা করছি—বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলবে। তবে  নেপাল ভালো দল। তাদের ছোট করে দেখা যাবে না। তারাও লড়াই করবে।’

ড্র করে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন খুশি, ‘আমার দল ভালো খেলার চেষ্টা করেছে, কিন্তু গোল পায়নি। সুযোগগুলো হাতছাড়া হয়েছে। তবে আমি দলের পারফরম্যান্সে খুশি। এতে ফাইনালে উঠার সম্ভাবনা প্রবল হয়েছে।’

আগামী মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই স্বাগতিকদের ফাইনাল নিশ্চিত হবে। আর ভারত মুখোমুখি হবে নেপালের।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের