ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯

আর্থিক অনিয়মের জন্য এবার বড় বিপদেই পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তাদের বিরুদ্ধে ৯ মৌসুম ধরে ‘ফাইনানশিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে ২০০৯-১০ এবং ২০১৭-১৮ মৌসুমের মধ্যে বেশ কয়েকটি জায়গায় নিয়ম ভঙ্গের কথা জানিয়েছে। চার বছরের তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপের জন্য এখন একটি স্বাধীন কমিশনের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। অভিযোগে ম্যানসিটির বিরুদ্ধে সহযোগিতা না করার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, একটি ক্লাবের আর্থিক অবস্থা সম্পর্কে সত্য ও পরিষ্কার ধারণার জন্য যেসব তথ্য দিতে হয় সেই জায়গাতেই সিটি নিয়ম ভঙ্গ করেছে। 

২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাবটির মালিকানা কেনার পর গত মৌসুম ষষ্ঠ শিরোপা জিতেছে ম্যানসিটি। এখন স্বাধীন কমিশন ম্যানসিটিকে জরিমানা, পয়েন্ট কর্তণসহ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শাস্তি দিতে পারে।

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের