তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলারকে জীবিত উদ্ধার

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে হদিস খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘানার জাতীয় দলের উইঙ্গার ক্রিস্তিয়ান আতসুর। ধারণা করা হচ্ছিল তিনি ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে আছেন। স্বস্তির খবর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

তুরস্কের ক্লাব হাতাইস্পোরের হয়ে খেলেন আতসু। তুরস্কের শীর্ষ লিগের ম্যাচে রবিবার রাতে তার ৯৭ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাতাইস্পোর। ওই ম্যাচের কয়েক ঘণ্টা পরই ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের হাতাই প্রদেশে যে অ্যাপার্টমেন্টে তিনি অবস্থান করছিলেন। সেটা পুরোপুরি ধসে পড়ে।

ওই ঘটনার পর হাতাইস্পোর মুখপাত্র মুস্তাফা ওজাক তুর্কি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘ক্রিস্তিয়ান আতসু ও ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সাভুত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’

নতুন সংবাদে ওজাক জানিয়েছেন, ‘ক্রিস্তিয়ান আতসুকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে। তবে আমাদের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুত দুর্ভাগ্যবশত এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।’

৩১ বছর বয়সী আতসু প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চেলসির হয়ে খেলেছেন। সেপ্টেম্বরে যোগ দেন হাতাইস্পোরে। ২০১৯ সালে ঘানার জাতীয় দলে খেলার জন্যও নির্বাচিত হন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প
সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করেছে ইরান
এক মাস পরও তুরস্কে আশ্রয়ের জন্য হাহাকার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী