এক মাস পরও তুরস্কে আশ্রয়ের জন্য হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ২১:০২আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২:২২

ঠিক এক মাস আগে আজকের দিনে (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার কিছু অংশ লন্ডভন্ড হয়ে যায়। এই বিপর্যয়ে প্রাণ হারান ৫০ হাজারেরও বেশি মানুষ। লাখ লাখ মানুষের এখন পর্যাপ্ত আশ্রয় এবং স্যানিটেশন প্রয়োজন।

জাতিসংঘের এক কর্মকর্তা সোমবার বলেন, ‘বেঁচে যাওয়াদের সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার আবেদনের মাত্র ১০ শতাংশ অর্থায়ন করা হয়েছে। এতে মানবিক সংকট মোকাবিলার প্রচেষ্টা দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে।’

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প এবং শক্তিশালী পরাঘাতে কেবল তুরস্কেই অন্তত ৪৭ হাজার মানুষের প্রাণহানি হয়। প্রায় দুই লাখ ১৪ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ।

বিশেষজ্ঞরা এটিকে তুরস্কের আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ বিপর্যয় বলে বর্ণনা করেছেন। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে প্রায় ৬ হাজার মানুষ মারা গেছে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে।

তুরস্ক সরকারের পরিসংখ্যান বলছে, প্রায় ২০ লাখ বেঁচে থাকা মানুষকে অস্থায়ী বাসস্থানে রাখা হয়েছে বা ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১৫ লাখ মানুষ তাঁবুতে বসতি স্থাপন করেছে, আরও ৪৬ হাজার মানুষকে কন্টেইনার হাউজে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা ডরমেটরি এবং গেস্টহাউজে বাস করছেন।

তুরস্কে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর আলভারো রদ্রিগেজ বলেন, ‘যে পরিমাণ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে, আমাদের এখন ব্যাপক মানবিক সহায়তা দরকার। কিছু প্রদেশ আছে যেখানে জনসংখ্যার কেবল ২৫ শতাংশকে স্থানান্তরিত হয়েছে। কীভাবে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করবো, এটাই আসল চ্যালেঞ্জ। 

জাতিসংঘের প্রতিনিধি আরও বলেন, ‘তাঁবুর এখনও প্রয়োজন রয়েছে। যদিও এটা স্থায়ী সমাধান না। খারাপ স্যানিটারি অবস্থার কারণে স্ক্যাবিসের প্রাদুর্ভাব হতে পারে।’

গত মাসে জাতিসংঘ সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৩৯৭.৬ মিলিয়ন এবং তুরস্কের ক্ষতিগ্রস্তদের জন্য ১ বিলিয়ন ডলারের আবেদন করেছিল।

রদ্রিগেজ বলেন, ‘তুর্কিয়ের জন্য আপিলের মাত্র ১০ শতাংশ অর্থায়ন হয়েছে। বাস্তবতা হলো, আমরা যদি ১০ শতাংশ ব্যয় করে ফেলি, তবে ভয়াবহ সংকট দেখা দেবে।’

এদিকে তুরস্কের এই দুর্দিনে এগিয়ে এসেছে সৌদি আরব। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)-এর মাধ্যমে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন ডলার জমা করার জন্য একটি চুক্তি করছে রিয়াদ। সোমবার এ চুক্তিটি হয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট, আল আরাবিয়া

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম