সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ০৯:৩০ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৩০

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পরিবহনের জন্য ব্যবহৃত ফ্লাইটে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান। সিরিয়া, ইরান, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর নয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, ইরানের এসব অস্ত্র পাঠানোর লক্ষ্য ছিল সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শক্তিশালী করা।

৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চল ও তুরস্কে ভূমিকম্পের পর ইরান থেকে কয়েকশ’ সিরীয় শহর আলেপ্পো, দামেস্ক এবং লাতাকিয়া বিমানবন্দরে সরবরাহ নিয়ে অবতরণ শুরু করে। সূত্র জানায়, এসব ফ্লাইট সাত সপ্তাহ ধরে উঠানামা করেছে। জাতিসংঘের মতে, ভূমিকম্পে সিরিয়ায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।

দুটি আঞ্চলিক ও পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিরিয়ায় ইরানের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে যোগাযোগের উন্নত সরঞ্জাম, রাডার ব্যাটারি ও ইরানের পক্ষ থেকে দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ।

ত্রাণের ফ্লাইটে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগের বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘে ইরান মিশন দাবি করেছে, এই অভিযোগ সত্য নয়। সিরিয়ার সরকার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল দ্রুত সিরিয়ায় ইরানের অস্ত্রের প্রবাহ সম্পর্কে জানতে পারে এবং এগুলো ধ্বংসে আক্রমণাত্মক অভিযান চালায়। 

ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি কুপারওয়াসার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা খুব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানত কোন কোন ট্রাককে লক্ষ্যবস্তু করতে হবে।

একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ত্রাণ সহায়তার আড়ালে অস্ত্রের চালান নিয়ে দুটি ইরানি কার্গো বিমান অবতরণ করার কয়েক ঘণ্টার মধ্যেই আলেপ্পোর রানওয়েতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুটি পশ্চিমা গোয়েন্দা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

 

/এএ/
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার