হাথুরুসিংহে কঠোর, এমনটা মনে করেন না সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯

তিন ফরম্যাটে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে আবারও আসছেন হাথুরুসিংহে। আগের মেয়াদে কড়া হেড মাস্টারের নাম কামালেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার নতুন সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘খুব ক্লিন ড্রেসিং রুম ছিল, যখন হাথু (হাথুরুসিংহে) ছিল। দেখুন আমরা সব সময় একটা কথা বলি, মিডিয়াতে আমিও শুনি যে ও (হাথুরসিংহে) কড়া হেডমাস্টারের মতো কথা বলে। আমার মনে হয়, সে কঠোর। যেরকম করে আমরা বলি, সেরকম কিন্তু না। ও আসলে পেছনে কথা না বলে সামনে কথা বলে, এটাই তো ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি, হাথু ভালো মানুষ। পেছনে গসিপিংয়ের চেয়ে একটা প্লেয়ারকে যদি সামনে থেকে বলেন, আমি এটাকে খারাপ দেখি না। যদি কড়া হেডমাস্টার হয়ে যায়, তাহলে ও কড়া হেডমাস্টার-ই।’

এমন ঠোঁট-কাটা  হাথুরুসিংহেকেই ভালো লাগে সুজনের, ‘হাথুরুর এই গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে। আর সাকিব কিংবা তামিম অবশ্যই আমাদের সিনিয়র গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার মনে হয় হাথু সব সময় সম্মানটা সবাইকে দিয়েছে।’

টিম ডিরেক্টার হিসেবে দলের সঙ্গী ছিলেন সুজন। তবে সর্বশেষ সিরিজে দায়িত্ব পালন করেননি। আসন্ন ইংল্যান্ড সিরিজে এই পোস্টে তাকে পুনরায় দেখতে পাওয়ার জোর সম্ভাবনা আছে। এ ব্যাপারে সুজন বলেছেন, ‘আসলে জানি না। বেসিক্যালি এটা তো আমার জব না, পার্মানেন্ট কোনও জবও না। যখন টিমের দরকার হয় থাকি। বাট এটা তো বিসিবির সিদ্ধান্ত। প্রেসিডেন্ট আমাকে যখন বলেন, তখন টিমের সঙ্গে থাকি। আমি যুক্ত থাকার চেষ্টা করি। তো এটা তো আমার রেগুলার ডে ইন ডে আউট কাজ না।’

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব নেন ২০১৪ সালের মে মাসে। এরপর গোটা দলের খোলনলচে পাল্টে দিয়েছেন। তার অধীনেই সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিদের পারফরম্যান্সের উন্নতি ঘটেছে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর অন্তর্দ্বন্দ্বের জেরে সম্পর্ক ছিন্ন করা হয় তার সঙ্গে। সেই হাথুরুকেই নতুন করে বেছে নিয়েছে বিসিবি। দুই বছরের দায়িত্বে যার আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী