৮ গোলের ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছিল সৌদি ক্লাব আল হিলাল। কিন্তু ফাইনালে স্প্যানিশ জায়ান্টদের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারলো না। তাদের ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

অসাধারণ নৈপুণ্যে আল হিলাল শিরোপা মঞ্চে এলেও শিরোপার জন্য হেভি ফেভারিট ধরা হচ্ছিল মাদ্রিদের অভিজাতদেরই। তার পরেও এশিয়ান প্রতিনিধিরা মরক্কোর ম্যাচটা জমিয়ে তোলার কম চেষ্টা করেনি। রিয়াল মাদ্রিদ ২০ মিনিটে দুই গোলে এগিয়ে গিয়েছিল। ১৩ মিনিটে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ১৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ফেডেরিকো ভালভারদে। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি আল হিলাল। ২৬ মিনিটে একটি গোল শোধ দেন মুসা মারেগা।

দ্বিতীয়ার্ধে দ্রুত সময়ে স্প্যানিশ জায়ান্টরা আরও দুই গোল দিয়ে তাদের ম্যাচ থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সৌদি ক্লাব পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার ভালো চেষ্টা চালিয়েছে। ৫৪ মিনিটে কারিম বেনজিমার পর ৫৮ মিনিটে নিজের জোড়া গোলটি করেছেন ভালভারদে। তার পর ৬৩ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেছেন আল হিলালের অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তো। মাঝে ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন ভিনিসিয়ুস।

শেষটা আরও নাটকীয় হতে পারতো আল হিলালের খেলোয়াড় মারেগা দুর্ভাগ্যজনক মিসটি না করলে। সেটি না হওয়ায় স্প্যানিশ জায়ান্টরা এই প্রতিযোগিতার ৫টি ফাইনাল খেলে সবগুলো শিরোপাই ঘরে তোলার গৌরব অর্জন করেছে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে চার বছরেই জিতেছে তিনটি। তাদের পর টুর্নামেন্টের দ্বিতীয় সফল দল বার্সেলোনা। তারা জিতেছে ৩টি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের