সংবাদ সম্মেলন ত্যাগ করলেন ক্ষুব্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৯

মেজাজ হারিয়ে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমের অ্যাওয়ে ম্যাচে গোল না পাওয়া ও বার্সার এমএসএন-ত্রয়ীর (মেসি-সুয়ারেজ-নেইমার) সঙ্গে বিবিসি-ত্রয়ীর (বেল-বেনজামা-ক্রিস্টিয়ানো) তুলনা করতেই এদিন ক্ষেপে গেলেন সিআর সেভেন। সংবাদ সম্মেলন ত্যাগ করলেন ক্ষুব্ধ রোনালদো
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মধ্যে সম্পর্কটা ভালো। সেটাই কি রোনালদো, বেল ও করিম বেনজেমা ত্রয়ীর সঙ্গে পার্থক্য তৈরি করে দিচ্ছে- এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, 'আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম তখন পল স্কলস, রায়ান গিগস ও রিও ফার্ডিনান্ডের সঙ্গে গুড মর্নিং ও গুড নাইট ছাড়া কথা হতো না। কিন্তু মাঠে তো আমরা ভয়ংকর ছিলাম। কাউকে জড়িয়ে ধরা, চুমু দেওয়ার দরকার নেই। বেল ও বেনজেমার সাথে ডিনারে যাওয়ার বা তাদের আমার বাড়িতে দাওয়াত দেওয়ারও কিছু নেই। আমাদের মাঠের বোঝাপড়াটাই আসল।' 

অ্যাওয়ে ম্যাচে গোল পাচ্ছেন না এমন প্রশ্নের উত্তরে আরও ক্ষেপে যান রোনালদো। তিনি বলেন, ‘আমি স্পেনে আসার পর কে আমার চেয়ে বেশি অ্যাওয়ে গোল করেছে? একজন খেলোয়াড়ের নাম বলুন যে আমার চেয়ে বেশি গোল করেছে। কোনো উত্তর নেই? ওকে, ধন্যবাদ।’ এরপরই সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান তিনি। 

উল্লেখ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫৩টি অ্যাওয়ে গোল করেছেন তিনি। তার প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ১৩৭টি। যদি শুধু লা লিগা নিয়ে হিসেব করা হয় তবে সেখানেও মেসির (১০৩) চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো (১০৬)।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের