‘বাংলাদেশকে আমাদের দ্বিতীয় আর্জেন্টিনা মনে হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৪ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৭

আর্জেন্টিনার বিখ্যাত ক্লাবগুলোর মধ্যে একটি অ্যাতলেতিকো রিভার প্লেট। যার জন্ম ১৯০১ সালে। দেশের বাইরেও রয়েছে তাদের শাখা-প্রশাখা। হার্নান ক্রেসপো-হিগুয়েন-এনজো ফেরনান্দেজের ক্লাবটি এবার বাংলাদেশে এসে নতুন করে কিছু করতে চাইছে। 

আজ সোমবার দীর্ঘ দিন পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। এই উপলক্ষে রিভার প্লেটের এক কর্মকর্তাও এসেছেন। বাংলাদেশের ক্লাব গুলোর সঙ্গে আলোচনায় একাডেমি করার চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন তাদের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্কুল বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারে।

নিজেদের দেশে রিভার প্লেটের ২০টি শাখা রয়েছে। এছাড়া লাতিন আমেরিকার চারটি দেশ ও স্পেনে রয়েছে তাদের কার্যক্রম। এবার সেটি বাংলাদেশেও শুরু করার আগ্রহ তারা দেখিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশে আর্জেন্টিনার আকুণ্ঠ সমর্থন দেখে রিভার প্লেটের কর্মকর্তারা অভিভূত। তাই এখানে ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে চাইছেন তারা। পেরেজ এস্কোবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে বাংলাদেশ যেভাবে সমর্থন করেছে তা দেখে আমরা অবাক হয়েছি। মনে হচ্ছিল বাংলাদেশ যেন দ্বিতীয় আর্জেন্টিনা। তাই এখানে কিছু একটা করার লক্ষ্য নিয়ে এসেছি।’

ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এই কর্মকর্তা বলেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই। তো আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখায় এবং সেটা হলে দারুণ হবে।’
 
এরপরই উদাত্ত আহ্বান জানিয়ে রিভার প্লেট কর্মকর্তা বলেছেন, ‘দুটি দেশের দূরত্ব (ডিসটেন্স) অনেক। কিন্তু তারপরও আমি আশাবাদী। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আপনারা আর্জেন্টিনাকে কিছু কোচ, শিশুকে পাঠাতে পারেন…।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
বাংলাদেশের হ্যাটট্রিক করা প্রথম পেসার হাসান, টেস্ট ইতিহাসে প্রথম কে?
বাংলাদেশের হ্যাটট্রিক করা প্রথম পেসার হাসান, টেস্ট ইতিহাসে প্রথম কে?
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট