সালাউদ্দিনের চাওয়া জামাল আর্জেন্টিনাতে খেলুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ২১:৩৫আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২১:৩৬

আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দা মায়ায় খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। শেখ রাসেল ক্লাব যেন তাকে সেখানে খেলতে ছাড়পত্র দেয়, তার জন্য নানাভাবে চেষ্টা তদবির করে যাচ্ছেন। বিষয়টি গড়িয়েছে বাফুফে সভাপতির দ্বার পর্যন্তও। কাজী সালাউদ্দিন অবশ্য এই ব্যাপারে ভীষণ ইতিবাচক।

সালাউদ্দিন নিজেই বিদেশের লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। তাই তিনি নিজেও চান জামাল আর্জেন্টিনার ক্লাবে খেলুক। বাংলা ট্রিবিউনকে বাফুফে সভাপতি বলেছেন, ‘ও যদি আর্জেন্টিনার ক্লাবে খেলতে পারে তাহলে ক্ষতি কী। আমি চাই ও সেখানে গিয়ে খেলুক। তাতে করে দেশের ফুটবলারদের জন্য নতুন করে দরজা উন্মুক্ত হবে। আমি যখন হংকংয়ে খেলতে গিয়েছি। এরপর অমলেশসহ অন্যদেরও সামনে সুযোগ আসে। যদিও তারা কেউ যায়নি। তাই আমি চাই দেশের ফুটবলাররা বাইরে গিয়ে খেলুক। এতে অনেক কিছু শেখা যায়।’

প্রিমিয়ার লিগে প্রথম পর্ব শেষ। জামাল চাইছেন মার্চেই আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিতে। যদিও শেখ রাসেল এরই মধ্যে তাকে ‘না’ করে দিয়েছে। জামাল জানিয়েছেন, ‘শেখ রাসেল ক্লাব আমাকে না করে দিয়েছে। বলেছে যেতে দেবে না। আমি অনুমতি পাইনি। তবে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি। যদি সেখানে গিয়ে খেলার সুযোগ পাই।’

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলে খেলতে কেন উদগ্রীব জামাল? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘আসলে আমার মনে হয় ক্লাবটি তৃতীয় নয়, দ্বিতীয় বিভাগের। সেখানে শেখ রাসেলের চেয়ে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা দেবে। তাছাড়া ওরা এবার সাত বিদেশি নিবন্ধন করেছে। আগের চেয়ে শক্তিশালী দল করেছে। তাই আমি সেখানে খেলতে যেতে চাই। এতে করে দেশের ফুটবলের ব্র্যান্ডিং হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের