পিএসজির জার্সিতে নেইমারের ইউরোপ মিশন শেষ!

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৩:০৬আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৩:১২

নঁতের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ শনিবার। এই ম্যাচের সংবাদ সম্মেলনে এসে পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের দিলেন দুঃসংবাদ। পরের দুটি ম্যাচেও খেলা হচ্ছে না নেইমারের। মানে আগামী বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগেও পাওয়া যাবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

গত ১৯ ফেব্রুয়ারি লিঁলের বিপক্ষে ডান পায়ের গোড়ালির চোটে পড়েন নেইমার। গালতিয়েরের ঘোষণার আগে শোনা গিয়েছিল, পুনর্বাসনে আছেন সাবেক বার্সা তারকা এবং সোমবার তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেই এলো খারাপ খবর। গালতিয়ের সাংবাদিকদের বলেন, ‘পরের দুটি ম্যাচে আমরা নেইমারকে পাবো না। তার অনুপস্থিতিতে আমাদের দুজন মিডফিল্ডারের বদলে তিন মিডফিল্ডার ও দুজন অ্যাটাকার নিতে হবে। বলতেই হচ্ছে নেইমারের অনুপস্থিতির প্রভাব অনেক বেশি। সে লিগ ওয়ানের অন্যতম সেরা পাস দেওয়া খেলোয়াড় এবং আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি।’

বায়ার্নের কাছে প্রথম লেগ ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল পিএসজি, ওই ম্যাচ খেলেন নেইমার। এবার জার্মান প্রতিপক্ষের মাঠে খেলা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে না পাওয়া নিঃসন্দেহে ফরাসি চ্যাম্পিয়নদের জন্য বিরাট ধাক্কা। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে বলা যায়, পিএসজির হয়ে ব্রাজিলিয়ান তারকার ইউরোপ অভিযান এখানেই শেষ। কারণ ইনজুরি ও মাঠের বাইরের বিতর্কের কারণে এই মৌসুম শেষে তার প্যারিস ছাড়ার সম্ভাবনা প্রবল।

২০১৭ সালে বিশ্বের সবচেয়ে ফুটবলারের তকমা নিয়ে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু ইনজুরি আর নানা বিতর্ক পিছু ছাড়েনি। ইউরোপ জয়ের উদ্দেশ্য নিয়ে তাকে আনলে তা পূরণ হয়নি। ব্রাজিলিয়ানকে নিয়ে এতদিনেও যখন সাফল্যের মুখ দেখেনি পিএসজি, তখন আর তাকে রাখার প্রয়োজন মনে করছেন না হর্তাকর্তারা। 

এ কারণে বলা যায়, নেইমারের ইউরোপ অভিযান এখানেই শেষ। তবে মেসি-এমবাপ্পেদের নৈপুণ্যে অভাবনীয় কিছু ঘটে গেলে ব্রাজিলিয়ান তারকার আশা টিকে থাকতে পারে।

/এফএইচএম/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
সর্বশেষ খবর
বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা