সৌদি আরবে বাংলাদেশের প্রতিপক্ষ মালাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২০:১৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২০:৩৩

আগামী ২২ মার্চ থেকে সিলেটে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সেশেলস ও ব্রুনাই হলো দুই প্রতিপক্ষ। এই আসরকে সামনে রেখে বর্তমানে সৌদি আরবে অনুশীলনে রয়েছে বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও সেখানে প্রস্তুতি ম্যাচও খেলবে জামাল ভূঁইয়ারা। 

এই দুই ম্যাচের প্রতিপক্ষও নির্ধারণ হয়ে গেছে। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ সভাপতি কাজী নাবিল আহমেদ তা নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ১১ ও ১৫ মার্চ হবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচটি হবে মদিনার অন্যতম দল উহুদ ক্লাবের বিপক্ষে। অন্যটিতে প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাবি জাতীয় দল। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১২৪তম স্থানে থাকা দলটি সেখানে অনুশীলনে রয়েছে। দুটি ম্যাচই রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে ।

দুটি প্রস্তুতি ম্যাচ সম্পর্কে কাজী নাবিল আহমেদ বৃহস্পতিবার বলেছেন, ‘সৌদি আরবে ঠিকমতো দলের অনুশীলন চলছে। সবকিছু ভালো হচ্ছে। মাঠসহ অন্য কিছু ঠিক আছে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। একটি উহুদ ক্লাব অন্যটি মালাবি জাতীয় দলের বিপক্ষে।’

তার পাশে থেকে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আরও যোগ করে বলেছেন, ‘মদিনার টপ ডিভিশনে খেলে উহুদ দল। আর মালাবি জাতীয় দলের বিপক্ষে ম্যাচ হবে। এটি টায়ার ওয়ান ম্যাচ। ফিফার অনুমতি নিয়ে খেলছি। ফিফা উইন্ডোর বাইরে খেলা হবে। সেই দলটি এখন ওখানে অনুশীলন করছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম