‘আরও বেশি গোল পেতে পারতো বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ২০:৫৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ২২:০৪

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এএইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আকলিমা খাতুন ও স্বপ্না রানী জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন। তবে যেভাবে বাংলাদেশ আক্রমণ করে খেলেছে, তাতে গোল আরও বেশি হতে পারতো বলে মনে করছেন দলটির অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ৪-০ গোলে ম্যাচ জিতলেও পুরোপুরি তৃপ্ত নন স্বাগতিকদের কোচ ছোটন। তার উপলব্ধি, হাঁটুর লিগামেন্টের চোটে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার থাকলে প্রত্যাশিত গোল পেতো দল।

ম্যাচশেষে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘লক্ষ্য ছিল জয়লাভ করা। আমরা বলেছিলাম স্বাভাবিক খেলা খেলতে পারলে সহজেই জিততে পারবো। মেয়েরা সেটা করতে পেরেছে। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকলাম। পায়ে ব্যথার কারণে শামসুন্নাহার নেই। ওর লিগামেন্টে ব্যথা, তাই আজ ঝুঁকি নিইনি। ইরান ম্যাচের আগে যদি সুস্থ হয়, তবে সে খেলবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন

‘আজ মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেছে। সুযোগ তৈরি করেছে। গোল পেতে দেরি হয়েছে শুধু। চেষ্টা শুরু থেকেই ছিল। আমাদের অনেক সুযোগ তৈরি হয়েছে, আরও গোল হতে পারতো। শামসুন্নাহার থাকলে গোলসংখ্যা বাড়তে পারতো’, যোগ করেন তিনি।

আগামী রবিবার শক্তিশালী ইরানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষকে হারাতেই পারলেই মিলবে চূড়ান্ত পর্বের টিকিট।

ছোটন বলেন, ‘ইরান শক্তিশালী দল। আমি মনে করি, ফিফটি ফিফটি ম্যাচ হবে। যে সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। এখন জয়ের জন্য খেলতে হবে।’

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
ফেডারেশন কাপে কিংস ও মোহামেডান এক গ্রুপে, আবাহনী ভিন্ন
সর্বশেষ খবর
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর