অস্ত্রোপচারের পর হাসপাতাল ছাড়ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১১:৪০ আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১:৪০

গোড়ালির সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে অস্ত্রোপচার করালেন নেইমার। কাতারের দোহায় পিএসজি তারকার সফল অস্ত্রোপচার হয়েছে। রোববার কাতার স্পোর্টস হাসপাতাল ছাড়ছেন তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে শুরু হবে পুনর্বাসন।

অপারেশন থিয়েটারে নেইমারের যাওয়ার আগে পিএসজি জানায়, চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই মৌসুম শেষই বলা চলে। 

আসপেতার হাসপাতালের চিকিৎসকরা ৩১ বছর বয়সী তারকার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানাতে পারেননি। তবে তারা আত্মবিশ্বাসী যে শুক্রবারের অস্ত্রোপচার ছিল সফল।

পিএসজির মেডিক্যাল টিমের উপদেষ্টা ও আসপেতার হাসপাতালের সহকারী পরিচালক হাকিম চালাবি বলেছেন, ‘নেইমার জুনিয়রের গতকাল অস্ত্রোপচার হয়েছে, এটা সফল ছিল। এখন তিনি খুব ভালো আছেন এবং হাসিখুশি। তার কোনও ব্যথা নেই এবং অস্ত্রোপচার করা চিকিৎসকরাও খুশি।’

রোববার ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল ছাড়ছেন নেইমার। চালাবি বলেছেন, কিছুদিন বিশ্রাম নেওয়ার পর তার ফিজিওথেরাপি শুরু হবে।

‘পরে আমরা তার মাঠে ফেরার সময় বিবেচনা করবো, এখন এনিয়ে কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। কিছুদিন তাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে তারপর আস্তে আস্তে হালকা ভারী জিনিস তুলবেন।’

গত মাসে লিলের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে সবশেষ গোড়ালির চোট পান নেইমার। ২০১৮ সালেও একই গোড়ালিতে আঘাত পান। চালাবির মতে, এই অস্ত্রোপচারের পর নেইমারের ইনজুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো