মেসিকে নিয়ে তিন ‘ভুয়া খবরে’ রেগে আগুন তার বাবা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ০৯:৫৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:৫৬

কাগজে কলমে লিওনেল মেসি পিএসজিতে আছেন আর সাড়ে তিন মাসের মতো। আগামী জুনে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের কোনও ইঙ্গিত নেই, তাতে করে তাকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে শুরু করেছে। সম্প্রতি গণমাধ্যমে তিনটি খবর প্রকাশিত হয়, যাকে ভুয়া বলে উড়িয়ে দিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

কদিন আগে রিপোর্ট বের হয়, কোচ ক্রিস্টোফার গালটিয়েরের সঙ্গে তর্কাতর্কি করে অনুশীলন শেষ না হতেই মাঠ ছাড়েন মেসি। তাছাড়া পিএসজিও নাকি তার শর্ত মেনে চুক্তি করতে রাজি নয়। আরেকটি খবর, সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে ৬০ মিলিয়ন ইউরো বেতন চেয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

ছেলেকে নিয়ে এই তিন খবরে রেগে আগুন হোর্হে মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবরগুলো প্রকাশ করে লিখেছেন, ‘ভুয়া খবর, এসব বিশ্বাস করবেন না। আমরা আর মিথ্যা মেনে নেবো না।’

মেসি সিনিয়র এই রিপোর্টগুলোর প্রেক্ষিতে আরও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, ‘আর কতদিন তারা মিথ্যা বলতে থাকবে? আহ, এগুলো সবই ভুয়া... ঠিক আছে!!! ফলোয়ার বাড়ানোর জন্য এসব করা আর সহ্য করছি না আমরা।’

শেষ পর্যন্ত মেসি পিএসজিতেই থাকবেন নাকি অন্য কোথাও যাচ্ছেন, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা। সম্প্রতি আল হিলাল তাকে রোনালদোর সমান বেতন দিয়ে নিতে চেয়েছে। তবে তার শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজে ফেরার কোনও সম্ভাবনা নেই জানিয়েছেন সাংবাদিক গুইলেম বালাগুয়ে। তিনি বলেন, আর্জেন্টাইন তারকা অভিজতা ফুটবল ক্লাবেই খেলে যেতে চান। 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি