‘আমরা ব্রাজিলকে হারালাম, তারাবির নামাজের পরে’

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৬:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:৩১

কাতারে রূপকথার মতো বিশ্বকাপ কেটেছিল মরক্কোর। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো বড় বড় দলকে নাস্তানাবুদ করেছিল আরব আফ্রিকান দেশটি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল তারা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ব্রাজিলকে হারিয়ে দিলো মরক্কানরা। শনিবার ঘরের মাঠে ফিফার শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই আনন্দের সাগরে ভাসছেন।

ইবনে বতুতা স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শক দেশের বীর ফুটবলারদের খেলা দেখতে এসেছিল। তাদের হতাশ করেনি হাকিম জিয়েশরা। সোফিয়ানে বৌফলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরালেও আবদেলহামি সাবিরির গোল এনে দেয় ঐতিহাসিক জয়।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটি মরক্কোর প্রথম জয়। এই প্রাপ্তির আনন্দ আরও সুমধুর করে তুলেছে রোজা। দলের খেলোয়াড়রা রোজা রেখেছিলেন, ইফতার করার পর তারাবির নামাজও পড়েন। ঘণ্টাখানেক পর মাঠে নেমে মেলে সাফল্য।

রেগরাগুই ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ব্রাজিলকে হারালাম, রোজার মধ্যে, তারাবির নামাজ পড়ার পর। এটা অবিশ্বাস্য।’ প্রথম গোল করা বৌফলে টেলিফুটকে বললেন, ‘আমরা এখনও স্বপ্ন দেখছি! বিশ্বকাপ থেকে আমাদের মোমেন্টাম ধরে রেখেছি এবং এটা আনন্দদায়ক।’

আগামী ২৮ মার্চ মঙ্গলবার আরেক দক্ষিণ আমেরিকান দেশ পেরুর মুখোমুখি হবে মরক্কো। সেখানেও জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর অ্যাটলাস লায়নরা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের