‘সেশেলস ঝাঁপিয়ে পড়বে, আমরা প্রস্তুত’

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৭ মার্চ ২০২৩, ১৭:২৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫:৩২

হাভিয়ের কাবরেরার অধীনে গত বছর মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল বাংলাদেশ। বাকিগুলোতে আশা অনুরূপ ফল হয়নি। এবার বছরের শুরুর ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজ দল। সেশেলসের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে জয়ের পর এখন দ্বিতীয়টিতেও একই লক্ষ্য। তবে কাজটি সহজ হবে না তা সহজেই অনুমেয়। সেশেলস চাইবে প্রতিশোধ নিয়ে দেশে ফিরে যেতে, চাইবে ঝাঁপিয়ে পড়তে। তবে স্বাগতিকরা সেই ঝড় প্রতিহত করতে প্রস্তুত।

৩৭ বছর বয়সী কাবরেরা এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক আছেন। কোনোভাবেই পা হড়কালে চলবে না। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল পৌঁনে চারটার ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। কাবরেরা তাই আগের ম্যাচ পর্যালোচনা করে বলেছেন, ‘সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে যে বিষয়গুলো ঠিকঠাক হয়নি, সেগুলো ঠিক করার চেষ্টা করছি, যেগুলো আমরা দ্বিতীয় ম্যাচের শুরু থেকে করতে পারি। প্রথম জয়ে ইতিবাচক এবং সুখের অনুভূতি আছে, কিন্তু আমাদের যে লক্ষ্য, সেটা পুরোপুরি অর্জন হয়নি এবং এটি নিয়ে দলের সবাই সতর্ক।’

সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য তা আবারও মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ, ‘দুটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে আমরা সিলেটে এসেছি এবং সেটা পূরণের মাঝপথে আছি। গত সেপ্টেম্বরে আমরা দেশের জন্য জিততে চেয়েছিলাম। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিতলাম, কিন্তু দ্বিতীয়টিতে হেরে গেলাম। তো আমরা একই ভুল করতে চাই না এবং সবাই এ বিষয়ে সতর্ক। সবাই জানে আগের ম্যাচের মতো এ ম্যাচে আমাদের ভুগতে হবে। তবে জয়ের আত্মবিশ্বাস আছে সবার মধ্যে।’

এই ম্যাচেও প্রতিপক্ষ মরিয়া হয়ে খেলবে। জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে তা সহজেই বুঝতে পারছেন কাবরেরা, ‘আমি নিশ্চিত, তারাও খালি হাতে ঘরে ফিরে যেতে চাইবে না। সবকিছু নিয়ে কাল তারা ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের জন্য দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচের চেয়ে কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।’

সেশেলসের বিপক্ষে দুই ম্যাচে জয় পেলে তা জুনে ভারতের বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে বেশ কাজে দেবে বলে কাবরেরার বিশ্বাস, ‘আমাদের অনুপ্রাণিত হতে এবং সিরিজ জিততে ড্রই যথেষ্ট, কিন্তু বিষয়টা এমন নয় যে কাল আমরা এক পয়েন্ট পেতে চাই, আমাদের চাওয়াটা আরও বেশি। স্বল্পমেয়াদে নয়, দীর্ঘমেয়াদে... সাফের জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা সাফ নিয়ে ভীষণ সিরিয়াস।’

/এফএইচএম/
সম্পর্কিত
স্কুলব্যাগ হাতে নিহত শিশুদের শ্রদ্ধা জানালো ইরান 
মেসি গোল না পেলেও জিতেছে আর্জেন্টিনা 
ভিয়েতনামের কাছে ৩ গোলে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম