গাড়ি চালানোর সময় ফোনে কথা বলায় বিপাকে হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৮:০১আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৮:০১

নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেননি চোটের কারণে। দেশে গিয়েও আবার ফিরেছেন ইংল্যান্ডে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গত কয়েকদিন মাঠে না নামলেও ফের আলোচনায়। এবার নেতিবাচক কারণে।

বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে, গাড়ি চালানোর সময় হাল্যান্ডের ফোনে কথা বলার বেশ কয়েকটি ছবি তাদের নজরে এসেছে। এজন্য পুলিশ তদন্তও শুরু করেছে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সান সোমবার কয়েকটি ছবি ও ফুটেজ ছাপায়, যেখানে নরওয়ে তারকাকে গাড়ির ভেতরে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। ইতিহাদ স্টেডিয়ামের কাছের এই ঘটনা ১৫ মার্চের।

বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ ওই প্রতিবেদনে সাড়া দেয় এবং নিশ্চিত করে তারা অভিযুক্ত ঘটনায় তদন্ত করছে।

দোষী সাব্যস্ত হলে হাল্যান্ডকে ২০০ পাউন্ড জরিমানা করা হতে পারে এবং ড্রাইভিং লাইসেন্সে যোগ হবে ৬ পয়েন্ট।

গত গ্রীষ্মের দলবদলের বাজারে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হাল্যান্ড। ৫ কোটি ১০ লাখ পাউন্ডে প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দিয়ে এই আসরের সর্বোচ্চ স্কোরার ২২ বছর বয়সী। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে করেছেন ৪২ গোল।

কুঁচকির চোটের কারণে নরওয়ের সঙ্গে আন্তর্জাতিক বিরতিতে খেলেননি হাল্যান্ড। শনিবার লিভারপুলের বিপক্ষে তিনি পুরো ফিট থাকবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের