ম্যানইউকে হারিয়ে তিনে নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ০০:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০০:২৬

গত ফেব্রুয়ারিতে ৭০ বছর পর লিগ কাপ জয়ের সুযোগ ছিল নিউক্যাসল ইউনাইটেডের। সেটি হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড-বাধা পার হতে না পারায়। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে তারা। ঘরের মাঠে ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। তাতে আরও বিপদ বেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তৃতীয় স্থানচ্যুত হয়ে তারা চারে নেমে গেছে। আর চ্যাম্পিয়ন লিগে জায়গা পেতে নিজেদের তিনে তুলেছে নিউক্যাসল।   

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে জো উইলক ও ৮৮ মিনিটে ক্যালাম উইলসনের গোলই নিউক্যাসলের জয়ের জন্য ছিল যথেষ্ট। কারণ নিউক্যাসলের রক্ষণে কোনও রকম হুমকি তৈরি করতে পারেনি রেড ডেভিলরা। অবস্থা এতই করুণ ছিল যে, ৫৬ মিনিট পর্যন্ত লক্ষ্য বরাবর ছিল না কোনও শট! অবশ্য প্রথমার্ধেই নিউক্যাসল গোল পেতে পারতো। দু’বার তাদের হতাশ করেছেন ডেভিড ডে গেয়া। 

এই ফলাফলে পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৫০। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে আছে ম্যানইউ।     

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম