ভারত নয়, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বেছে নিলেন স্বপ্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৫:২৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:৫৯

সব কিছু ঠিক থাকলে সাফজয়ী বাংলাদেশ দলের এখন মিয়ানমারে থাকার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটে সাবিনা-সানজিদাদের সেখানে অলিম্পিক বাছাইয়ে খেলা হচ্ছে না। বর্তমানে অনেকটা অলস সময় কাটাতে হচ্ছে। সেটা বোধহয় খুব বেশি দিন করতেও হবে না। মে মাসে দেশে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী ফুটবলারদের ফ্র্যাঞ্চাইজি লিগ।

লিগে সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। আকর্ষণীয় হবে দেখে লিগে খেলার জন্য ভারতে খেলার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।

২৫ এপ্রিল থেকে ১৬ দল নিয়ে ভারতে নারীদের লিগ শুরু হতে যাচ্ছে। স্বপ্নার খেলার কথা ছিল উড়িষ্যা এফসির হয়ে। সবকিছু প্রায় চূড়ান্তও ছিল। কিন্তু মে মাসে দেশের দুটি শহরে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগকেই ‍স্বপ্না গুরুত্ব দিচ্ছেন।

এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন জাতীয় দলের জার্সি গায়ে ১২ গোল করা এই স্ট্রাইকার, ‘বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ না হলে ভারতে খেলতে যাওয়ার সুযোগ ছিল। এরই মধ্যে তাদের জানিয়ে দিয়েছি। আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজি লিগ আকর্ষণীয় হবে বলে জেনেছি। পারিশ্রমিক থেকে শুরু করে খেলোয়াড়দের মানের দিক দিয়েও। তাই বাংলাদেশে খেলাকেই গুরুত্ব দিয়েছি।’

অথচ এই প্রথম দেশের বাইরে খেলার সুযোগ হয়েছিল। সেটা যে কোনও ফুটবলারেরই স্বপ্ন। স্বপ্না এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে, ‘আমার স্বপ্ন হলো একসময় দেশের বাইরে গিয়ে লিগ খেলবো। ক্যারিয়ার আরও সমৃদ্ধ করবো। এবার ভালো সুযোগ ছিল। কিন্তু হলো না। হয়তো সামনে সুযোগ আসবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের