সাবিনাদের হাতে ৫১ লাখ টাকার চেক তুলে দিলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ২০:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০:১১

গত সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার নারীদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্যে সাফজয়ী মেয়েদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত ছয় মাসে বিসিবির এই পুরস্কার নিয়ে চলেছে নানা নাটক। যার সমাপ্তি হয়েছে আজ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় দিনের খেলা শেষে কৃতি ফুটবলারদের হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চেক নিয়ে ৬ মাস অপেক্ষায় বিসিবি, বাফুফে বলছে তারা জানে না! 

পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবরেই প্রত্যেকের নামে আলাদা চেক ইস্যু করা ছিল। কিন্তু যথাসময়ে চেক না নেওয়ার কারণে নতুন করে চেক ইস্যু করতে হয়েছে বিসিবির। অবশেষে বৃহস্পতিবার ৩২ জনকে ৫১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ফাইনালে সেরা একাদশের প্রত্যেকের জন্য দুই লাখ টাকার চেক ছাড়াও স্কোয়াডের বাকি প্রথম ৬জনকে দেড় লাখ এবং বাকি ৬জনকে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে। তাছাড়া অফিসিয়াল ও কোচদেরও দেওয়া হয়েছে ১ লাখ টাকার চেক। বাড়তি হিসেবে তিন ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকমাকে দেওয়া হয়েছে দুই লাখ টাকার চেক। সবমিলিয়ে ৩২ জনকে ৫১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকমা। দিনের খেলা শেষে বিসিবির বোর্ড রুমে ফুটবলার ও কোচের হাতে চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

চেক হস্তান্তরের পর জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘গত অক্টোবরে চেক ইস্যু করা হয়েছিল। ৬ মাস পার হয়ে গেছে। আমরা নতুন করে আবার চেক ইস্যু করে তাদের হাতে তুলে দিলাম।’

বিলম্বের কারণ হিসেবে জালাল ইউনুস যোগাযোগের ঘাটতিকেই সামনে এনেছেন, ‘তাদের (বাফুফে) সঙ্গে একটা যোগাযোগের ঘাটতি ছিল। আমরা এটা গত বছর দিতে চেয়েছিলাম। তারা ব্যস্ত ছিলেন। আমরাও কয়েকবার যোগাযোগ করেছিলাম। কেউ সময় করতে পারেননি বলে আমরাও চেক তুলে দিতে পারিনি।’  

তারপরও ঈদের আগে মেয়েদের হাতে চেক দিতে পারায় উচ্ছ্বসিত বিসিবির এই পরিচালক, ‘তাদের সম্মানিত কোচ এখানে এসেছেন, প্লেয়াররা এসেছেন, সাবিনা এসেছেন, বাকি প্লেয়াররাও আসছেন। তাদের কাছে চেক হস্তান্তর করে আমরা আনন্দিত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী