ফিরেই হাল্যান্ডের জোড়া গোলে ম্যানসিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ০০:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০১:০৬

ইনজুরিতে আন্তর্জাতিক বিরতির পর আর মাঠে নামা হয়নি আর্লিং হাল্যান্ডের। শনিবার ফিরলেন। রাজসিক প্রত্যাবর্তন হলো তার জোড়া গোলে। সাউদাম্পটনের মাঠে ৪-১ গোলে জিতেছে ম্যানসিটি।

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সমান খেলে শীর্ষে থাকা আর্সেনালের (৭২) সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামালো তারা। রবিবার লিভারপুলের মাঠে খেলবে গানাররা।

সব ধরনের উৎকণ্ঠা দূর করে প্রথমার্ধের শেষ মিনিটে গোল করেন হাল্যান্ড। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে জোরালো হেডে সাউদাম্পটন কিপার গাভিন বাজুনুকে কোনও সুযোগ দেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার।

জ্যাক গ্রিলিশ ৫৮তম মিনিটে ২-০ করেন। লিগে শততম অ্যাসিস্টের পর ডি ব্রুইনার আরেকটি চমৎকার পাস থেকে বাঁ পায়ে লক্ষ্যে শট নেন ইংলিশ মিডফিল্ডার। বাজুনু ওই শট সেভ করেছিলেন। কিন্তু ধরে রাখতে পারেননি। ডানপায়ের ফিরতি শটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ।

১০ মিনিট পর গ্রিলিশ গোল বানিয়ে দেন। বাঁ দিক দিয়ে দৌড়ে ক্রস দেন হাল্যান্ডকে। নরওয়েজিয়ান তারকা বাইসাইকেল কিকে লিগ মৌসুমের ৩০তম গোল করেন।

হ্যাটট্রিক করার সুযোগ পাননি, জুলিয়ান আলভারেজের বদলি হয়ে মাঠ ছাড়েন হাল্যান্ড। এরপর ৭২তম মিনিটে বদলি সেকু মারার মাধ্যমে একটি গোল শোধ দেয় স্বাগতিকরা। মিনিটখানেক পর পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট থেকে সিটিকে তিন গোলের লিড এনে দেন আলভারেজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ জিতলো ম্যানসিটি। আগামী মঙ্গলবার ঘরের মাঠে তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে স্বাগত জানাবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম