বায়ার্নকে বিধ্বস্ত করে পেপ বললেন, ‘মানসিকভাবে আমি বিধ্বস্ত’

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১১:১৩আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:২৭

বায়ার্ন মিউনিখ কতটা ভয়ঙ্কর, সেটা ভালো করেই জানেন পেপ গার্দিওলা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের কথা এলে জার্মান জায়ান্টদের আটকানো ভীষণ কঠিন। সেই জায়গায় মিউনিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অবিশ্বাস্য নৈপুণ্যে তাদের ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি।

সিটির দারুণ জয়ে বড় অবদান রদ্রি, বের্নার্দো সিলভা ও আর্লিং হাল্যান্ডের। তাদের কীর্তিতেই ৬ বছরে বায়ার্নকে টুর্নামেন্টের সবচেয়ে বড় হার উপহার দেওয়া গেছে। অবিশ্বাস্য জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা হাস্যরসের সৃষ্টি করতে চাইলেন ম্যাচের পর, ‘মানসিকভাবে আমি বিধ্বস্ত। মনে হচ্ছে আজ বয়সটা ১০ বছর বেড়ে গেলো। ম্যাচটা এতই চাহিদাপূর্ণ ছিল। এখন আমি নির্ভার। ছেলেরাও ছুটি পাচ্ছে একদিন। এখন লেস্টারের জন্য তারা প্রস্তুতি নেবে।’ 

ঘরের মাঠ হওয়ায় বায়ার্ন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা জানা আছে পেপ গার্দিওলার। সেই জায়গায় ৩-০ গোলের অগ্রগামিতা অবিশ্বাস্য মনে হচ্ছে সিটি কোচের, ‘আমি জানি মিউনিখে কী করতে হয়। এখানে ঠিকমতো পারফর্ম না করলে ওরা ঠিকই গোলের সংখ্যা ১, ২, ৩ করে বাড়াতে পারার ক্ষমতা রাখে। সেই জায়গায় এই ফলটা অবিশ্বাস্য।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে