আমরা হাল ছেড়ে দিচ্ছি না: টুখেল

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১৪:০৪ আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:২৯

চ্যাম্পিয়নস লিগে ৬ বছরে সবচেয়ে বড় হারের লজ্জা পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটির কাছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে। এভাবে পরাস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তার পরেও বায়ার্ন কোচ টমাস টুখেল হাল ছেড়ে দিচ্ছেন না। তিনি বরং জার্মানিতে ঘরের মাঠে ম্যানসিটিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন।

ব্যর্থতা পেছনে ফেলে ছেলেদের উজ্জীবিত করতে টুখেল বলেছেন, ‘এই ফলাফলে ছেলেদের ফোকাস করতে দিবো না। কারণ তারা এর যোগ্য না। সার্কিবভাবে এই ফল ম্যাচের মূল চিত্র তুলে ধরছে না। তার পরেও ইতিবাচক দিকগুলোয় মনোযোগ রাখা আমাদের জন্য চ্যালেঞ্জের। ছেলেরা ব্যক্তিত্ব, সাহস, সঠিক মানসিকতা ও মান নিয়ে খেলেছে।’

এই পরাজয়ে অবশ্য হতাশা গোপন করেননি টুখেল। মিশ্র অনুভূতির পাশাপাশি ম্যানটিসিকে হুমকিও দিয়ে রেখেছেন এভাবে, ‘সবাই হতাশ। আমাদের মাঝে মিশ্র অনুভূতি কাজ করছে। ওদের সঙ্গে কথা বলেছি। ওরা আমাকে বলেছে স্কোর লাইন ৩-০ মনে হচ্ছে না। কিন্তু এটা আসলেই ৩-০। ব্যবধান কমাতে অনেক কাজ করতে হবে। তবে আমরা হাল ছেড়ে দিচ্ছি না। সামনের হোম ম্যাচটা জার্মানিতে। আর হোম ম্যাচ জার্মানিতে খেলা মানে জার্মানিতে খেলা। ফলে শেষ ম্যাচের স্নানের আগে কোনও কিছুই শেষ হয়ে যাচ্ছে না।’

/এফআইআর/
সম্পর্কিত
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নতুন অভিযান, শুরুতেই ফেইনুর্ড পরীক্ষা
সর্বশেষ খবর
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না