পিএসজি ফাইনালে ওঠার পর হাসপাতালে ৩ সমর্থক, গ্রেফতার ৪৩

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ২২:০৮আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:১৫

পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। দুই লেগে ৩-১ গোলের অগ্রগামিতায় পাঁচ বছর পর ফাইনালে উঠেছে তারা। ফরাসি চ্যাম্পিয়নদের এই সাফল্যে প্যারিসের রাস্তায় রাস্তায় আনন্দে মাতোয়ারা ক্লাব সমর্থকরা। এই আনন্দঘন মুহূর্তে রাজধানীর সড়কে একটি গাড়ির ধাক্কায় তিন জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি দুজনের অবস্থা গুরুতর নয়। তবে তাদেরকেও হাসপাতালে নেওয়া হয়।

প্যারিস পুলিশ জানিয়েছে, পিএসজির সাফল্য উদযাপনের সময় শহরজুড়ে আরও ছোটখাটো ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া তিন সমর্থক বিখ্যাত শ্যাম্পস-এলিসে এভিনিউতে গাড়ির ধাক্কায় আহত হন। এই ঘটনা তদন্ত করা হচ্ছে। 

আগামী ৩১ মে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী