বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছরের নিষেধাজ্ঞা ফিফার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২০:২৪

আর্থিক অনিয়মে এবার ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়লেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানিয়েছে। 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাফুফেতে বরাদ্দকৃত ফিফার ফান্ড ব্যবহারের ক্ষেত্রে মিথ্যা তথ্য-ডকুমেন্ট ব্যবহার করেছেন তিনি। এই অপরাধে ফুটবলীয় কার্যক্রমে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক জরিমানাও। বাংলাদেশি মুদ্রায় তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মূলত এই অনিয়মের জন্যেই কিছুদিন আগে বাফুফের এই কর্তাকে ফিফা সদর দফতর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল। তার পর তদন্ত শেষে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। 

ফিফা জানিয়েছে, আবু নাঈম সোহাগ তিনটি ধারা ভঙ্গ করেছেন। যেটি মূলত সাধারণ দায়িত্ব, আনুগত্য এবং জালিয়াতি ও মিথ্যাচার সম্পর্কিত।    

এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফার মিডিয়া রিলিজ দেখেছি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই বছরের জন্য সাসপেন্ড হয়েছেন। এই শাস্তির বিপক্ষে হয়তো আপিলের সুযোগ রয়েছে।’

অন্যদিকে আবু নাইম সোহাগকে এই প্রসঙ্গে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী