টনি ক্রুস অন্তত আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদে থাকছেন। ২০২৪ সাল পর্যন্ত নতুন একটি চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি।
মার্কার রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রুস আগে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন এবং অবসরের কথা ভাবছিলেন। পরে নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন।
২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে যোগ দেন ক্রুস। চারশর বেশি ম্যাচ খেলেছেন। মাদ্রিদের সঙ্গে কোপা দেল রে ছাড়া প্রতিটি ট্রফি জিতেছেন তিনি।
এর আগে মাদ্রিদ ক্লাবে ক্রুসের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ৩৫ বছরের করিম বেনজেমা ও ৩৭ বছর বয়সী লুকা মদরিচকে আরও অন্তত এক মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুতে দেখার প্রত্যাশা জানান ইতালিয়ান কোচ।









