পয়েন্ট হারিয়ে মানসিকতায় বদল আনতে বললেন আর্তেতা

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ১১:১১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১১:৪৪

শিরোপার দুয়ার যখন দৃষ্টি সীমানায়। তখন ছন্দ ধরে রাখলেই হতো। যেহেতু কাছে থেকে চোখ রাঙাচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই জায়গায় আর্সেনাল গতকাল ওয়েস্ট হামের সঙ্গে ২-২ গোলে ড্র করে বিপদ বাড়িয়েছে নিজেদের। বলা হচ্ছে শেষ মুহূর্তে চাপের কাছে মাথানত করছে তারা। গানারদের কোচ মাইকেল আর্তেতা অবশ্য চলমান গুঞ্জন কানে নিচ্ছেন না।

গতকাল লন্ডন স্টেডিয়ামে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। একটি করে গোল করেন জেসুস ও ওডেগার্ড। তার পর দাপুটে শুরু বদলে যেতেও সময় লাগেনি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে একটি গোল শোধ দেয় ওয়েস্ট হাম। বিরতির পর পর স্কোর ২-২ করে ফেলে তারা। তাতে পয়েন্ট হারিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে আরও কাছে আসার সুযোগ করে দিয়েছে। ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির ৭০। 

তার পর ১০ দিনের ব্যবধানে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হতে হবে। তার মাঝে গার্দিওলাদের ব্যবধান আরও নামিয়ে আনার সুযোগ আছে। গানারদের অগ্রযাত্রা নিয়ে এত আলোচনার কারণ, এক সপ্তাহ আগে দুই গোলে এগিয়ে গিয়েও লিভারপুলেরর সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তাতে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে শেষ মুহূর্তের চাপটা তাদের ওপর প্রভাব ফেলেছে কিনা। আর্তেতা বলেছেন, ‘আসলে ২-০ তে এগিয়ে থাকা মোটেও চাপ নয়। আমরা ম্যাচের মোমেন্টাম বুঝতে ভুল করেছিলাম। শুরুটা ভালো ছিল, দাপট দেখিয়েছি। তাতে দুটি সুন্দর গোলও পেয়েছি। তার পর বড় ভুল করেছি। একই লক্ষ্য নিয়ে না খেলায় তৃতীয়, চতুর্থ গোলটাও পাওয়া হয়নি। তাতে ওরা ফিরে আসার প্রেরণা পেয়েছে। কৃতিত্ব ওদের দিতেই হবে। ওরা সুযোগ লুফে নিয়েছে।’ 

হোঁচট খাওয়ায় এখন আর ভুল করতে চাইছেন না আর্তেতা। দলকে নিমর্ম মানসিকতায় খেলার আহ্বান জানিয়েছেন। তাতে যেন ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায়, ‘এসব মুহূর্তগুলোয় আমাদের আরও নির্মম হয়ে খেলতে হবে। যাতে তারা আর ঘুরে দাঁড়ানোর সুযোগ না পায়। আজ সেটা করতে পারিনি। প্রিমিয়ার লিগে এটা করতে না পারলে প্রতিপক্ষ কিছুটা মোমেন্টাম পেয়ে যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান