রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ নেবে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ১২:৪২আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৩:০৩

গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ভাগ্যদেবী সেবারও তাদের হতাশ করেছিল। দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের গল্প লিখে রিয়াল মাদ্রিদ তাদের বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছিল। সেমিতে এবারও সেই স্প্যানিশ জায়ান্টের মুখোমুখি হতে যাচ্ছে তারা। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা বলেছেন, এবার তার প্রতিশোধ নিতে মুখিয়ে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে বিধ্বস্ত করলেও দ্বিতীয় লেগটা শেষ হয়েছে সমতায়। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটা শেষ হয়েছে ১-১ ড্রয়ে। তাতে ৪-১ অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত হয়েছে ম্যানসিটির।

প্রতিশোধের কথা বললেও দুই দলের লড়াইটা যে জমজমাট হবে তা বলেই দেওয়া যায়। গত আসরেই যেমন প্রথম লেগটা দারুণ লড়াইয়ের পর সিটি ৪-৩ গোলে জিতে শেষ করেছিল। দ্বিতীয় লেগেও মনে হচ্ছিল সিটির পাল্লা ভারি। কিন্তু ৮৯ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও পরে ৯০, ৯১ ও ৯৫ মিনিটে তিন গোল শোধ দিয়ে ম্যাচটা তাদের কাছ থেকে কেড়ে নেয় রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই গতবারের পরাজয় এখনও পোড়াচ্ছে তাদের। সেকারণেই সিলভাকে প্রতিশোধের কথা বলতেই তিনি বিটি স্পোর্টকে বলেছেন, ‘অবশ্যই আমরা সেটা করবো, চেষ্টা করবো। তবে আমরা মনে করি দলটা এখন অনেক অনেক আত্মবিশ্বাসী। মনে হচ্ছে ফাইনালে যেতে পারবো।’

অবশ্য তার আগে পেপ গার্দিওলাকে শনিবারের এফএ কাপের সেমির জন্য প্রস্তুত হতে হবে। শেষ চারে তাদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। তার পর ২৬ এপ্রিল প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে আর্সেনালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি। রিয়াল মাদ্রিদের জন্য তার পরই প্রস্তুতি শুরু করবেন। তবে সিটি কোচ শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ম্যাচের পর, ‘টানা তিন সেমিফাইনালে যেতে পেরে ভীষণ আনন্দিত। ফলাফল ৪-১ থেকে আসলে ম্যাচটার প্রকৃতি সম্পর্কে আন্দাজ করা যায় না। আমি এর চেয়ে ভিন্ন কিছু আশাও করিনি। তাদের বিপক্ষে যেভাবে খেলে থাকি, তাতে সত্যিই অভিভূত।’

তার পরই বলেছেন, ‘সবাই জানে এই প্রতিযোগিতা জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারিয়েই এগিয়ে যেতে হবে।’

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের