অশোভন অঙ্গভঙ্গি করেও শাস্তি এড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৩:১৩আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৩:৫৫

আল নাসরের শেষ ম্যাচে ডব্লিউডব্লিউই স্টাইলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লঘু দণ্ড হিসেবে কেবল হলুদ কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল হিলালের বিপক্ষে মঙ্গলবারের ওই ম্যাচে হারের পর গ্যালারি থেকে ‘লিওনেল মেসি’ স্লোগান শুনে অশালীন অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ সুপারস্টার। এমন আচরণে কোনও শাস্তি পেলেন না তিনি।   

রোনালদো মাঠ ছাড়ার সময় আল হিলাল ভক্তরা তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নাম তুলে রাগানোর চেষ্টা করেছিলেন। যে ক্লাবটি মেসিকে সৌদিতে আনার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাকি আল নাসর অধিনায়ক ওই ভক্তদের উদ্দেশ্যে ঊরুসন্ধিতে হাত রেখে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে আরব দেশটিতে।

ওই ঘটনার পর রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অনেকে। পরে এই ব্যাপারটি নিয়ে তার দল জানায়, কুচকির ইনজুরিতে পড়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আল নাসর এক বিবৃতি দেয়, ‘রোনালদো ইনজুরিতে ভুগছিলেন। আল হিলালের গুস্তাভো কুয়েলারের সঙ্গে চ্যালেঞ্জের পর সংবেদনশীল জায়গায় চোট পান। এটা নিশ্চিত তথ্য। বাইরের লোকেরা যা মন চায় ভাবতে পারে।’ 

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই ব্যাপারে তদন্ত করে এবং রায় দেয়, কোনও ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোর চেয়ে অফিসিয়াল ম্যাচ ফুটবল রিভিউ করা হয়েছে। তাই শাস্তি এড়াতে পেরেছেন রোনালদো।

কমিটি অবশ্য শাস্তি দিয়েছে আল নাসরকে। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড়দের নামাতে দেরি করায় ১৫ হাজার রিয়াল ফাইন করা হয়েছে ক্লাবকে। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের