২৩ মিনিটে পাঁচ গোলের থ্রিলারে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ২২:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২২:৪৫

অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোল পাল্টা গোলে জমে উঠেছিল লিভারপুলের লড়াই। ২৩ মিনিটের মধ্যে হলো পাঁচ গোল। লিভারপুল ৩-২ গোলে টানা দ্বিতীয় জয়ে প্রিমিয়ার লিগে সাতে উঠে গেলো।

ধুঁকতে থাকা নটিংহ্যামের বিপক্ষে শনিবার রোমাঞ্চ ছড়িয়ে জিতলো লিভারপুল। তাদের পক্ষে ডিওগো জোতা করেন জোড়া গোল। মোহাম্মদ সালাহ করেন জয়সূচক গোল।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ থেকে ৭০ মিনিট পর্যন্ত সবগুলো গোল হয়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড করে লিভারপুলকে এগিয়ে দেন জোতা। নটিংহ্যাম সমতা ফেরায় চার মিনিট পর। মর্গান গিবস হোয়াইটের পাস থেকে সাবেক লিভারপুল ফুলব্যাক নেকো উইলিয়ামসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে আলিসনকে পরাস্ত করে।

৫৫তম মিনিটে জোতা আবার লিভারপুলকে লিড এনে দেন। কিন্তু তারা আবার গোল খায় ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে। হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন তিনি। আনমার্কড গিবস হোয়াইট বল পেয়েই জোরালো শটে ৬৭ মিনিটে ২-২ করেন।

তিন মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান সালাহ।

নটিংহ্যাম পয়েন্ট উদ্ধার করতে বসেছিল। তাইও আইওয়িনির শট বারের ওপর দিয়ে যায়, পরে ব্রেনান জনসন ক্রসবারে আঘাত করেন। তাতে লিভারপুল পুরো ৩ পয়েন্ট পেলো।

৫০ পয়েন্ট নিয়ে লিভারপুল ছয়ে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এক পয়েন্ট পেছনে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান