জিতে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ০৯:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:২৭

মার্কো আসেনসিও ও এডার মিলিতাও গোল করে সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জেতালেন। ২-০ গোলের জয়ে লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৮ পয়েন্টে নামালো।

৮ ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনা এখনও রিয়ালের আছে। তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা বার্সা আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে।

রিয়াল শুরু থেকে সেল্টার ওপর চড়াও হয়নি। আস্তে আস্তে তারা আক্রমণের ধার বাড়িয়েছে।

৪২ মিনিটে তারা লক্ষ্যে প্রথম শট নেয় এবং আসেনসিও গোল করেন। ভিনিসিউস জুনিয়রের নিচু ক্রস থেকে জাল কাঁপান তিনি।

বিরতির পর আসেনসিওর কর্নার থেকে মিলিতাও হেড করে ব্যবধান বাড়ান।

পরে আর রিয়াল গোলের খোঁজ করেনি। এখন নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে জয়ের অপেক্ষায় তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম