রোনালদোর ‘নতুন পরিচয়’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৫১

গত ম্যাচের পর অশালীন অঙ্গভঙ্গি করায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরব থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। অবশ্য তার ক্লাব আল নাসরকে পাশে পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সৌদি ফুটবলও তাকে কোনও শাস্তি দেয়নি। এসব মাঠের বাইরের বিতর্ক একপাশে সরিয়ে রেখে ভালো সময়ই কাটাচ্ছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

সোমবার আল ওয়েহদার বিপক্ষে কিংস কাপের সেমিফাইনাল। সৌদি প্রো লিগে টানা দুটি ম্যাচে ব্যর্থ হওয়া আল নাসর জয়ের খোঁজে মাঠে নামবে। চোখ থাকবে ফাইনালে। এর আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেলো রোনালদোকে।

রোনালদোর তোলা ছবি

তাই তো অনুশীলনের এক ফাঁকে নতুন পরিচয়ে রোনালদোর দেখা মিললো। ক্যামেরাম্যান বনে গেলেন তিনি। তার সতীর্থ ও কোচিং স্টাফদের ফটোগ্রাফি করলেন।

তার হাতে ক্যামেরা দেখে বেশ ঢঙ করে ছবি তুলেছেন অন্যরা। রোনালদোও বেশ পাকা ক্যামেরাম্যানের মতো শাটার ক্লিক করেছেন।

গত ডিসেম্বরে আল নাসরে চুক্তি করেন রোনালদো। তারপর থেকে নতুন ক্লাবে ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর: রোনালদো 
মা-ভাইবোন ছিলেন না, রোনালদো-জর্জিনার বিয়েতে কেন এত গোপনীয়তা?
বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’