রিয়ালের পর বার্সারও একই দশা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ০৪:০৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৪:৫০

লা লিগায় আগের দিন জিরোনার মাঠে ৪-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে পয়েন্ট ব্যবধান ১৪ তে বাড়ানোর সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু কোনও পয়েন্টই পায়নি তারা। রায়ো ভায়েকানোর কাছে ২-১ গোলে হেরে গেছে কাতালান জায়ান্টরা।

তাতে আগের মতোই শীর্ষ দুই দলের মধ্যে ব্যবধান ১১ পয়েন্টেই থাকলো। ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। সমান খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

এনিয়ে লা লিগায় ভায়েকানোর বিপক্ষে চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বার্সা, তিনটিই হেরেছে। স্পেনের শীর্ষ ফুটবলে এই দলটির বিপক্ষে তাদের সবশেষ জয় ২০১৯ সালে।

এস্তেদিও দে ভায়েকাসে এদিন কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। ঘরের দর্শকদের সামনে লিগে বার্সার সাত ম্যাচ অজেয় থাকার মর্যাদা কেড়ে নিলো ভায়েকানো।

পুরো ম্যাচে নিষ্প্রভ ছিল বার্সা। দুই অর্ধে একটি করে গোল হজম করে অতিথিরা। ১৯তম মিনিটে গাভিকে চ্যালেঞ্জ করে সার্জিও কামেয়ো বল বাড়ান আলভারো গার্সিয়াকে। অপ্রতিরোধ্য নিচু শটে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দুই গোলে এগিয়ে যায় ভায়েকানো। ৫২ মিনিটে ফ্রান গার্সিয়া চমৎকার প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক দৌড়ে বার্সার রক্ষণ চিড়ে ব্যবধান বাড়ান তিনি।

বক্সের মধ্যে আলগা বল পেয়ে ৮৩ মিনিটে জাল কাঁপান রবার্ট লেভানডোভস্কি। ভায়েকানোর বিপক্ষে লিগে চারবারের দেখায় যা ছিল বার্সার প্রথম গোল।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম